হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা, নিজের শরীরের করোনা পজেটিভ; সুইসাইড করলেন নার্স! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা, নিজের শরীরের করোনা পজেটিভ; সুইসাইড করলেন নার্স!

বিবিপি নিউজ: গোটা বিশ্বে হাহাকার,মৃত্যু মিছিল অব্যাহত। দিন-রাত এক করে চিকিৎসা করে চলেছেন ডাক্তার থেকে নার্সেরা।  নিজের জীবনের তোয়াক্কা না করেই করোনায় সংকটজনক রোগীদের সেবা করে চলেছিলেন ওই নার্স। ডিউটি ছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। যাবতীয় সুরক্ষা নেওয়া সত্ত্বেও ছোঁয়াচ রোগের থাবা থেকে রক্ষা করতে পারেনি নিজেকে। এরপরেই তার শরীরের ছড়িয়ে পড়ে মরন ভাইরাসের সংক্রমণ। এরপরেই টেস্ট করান নিজেকে। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

রিপোর্ট দেখে নিজেকে নিজেই হত্যা করলেন ৩৪ বছর বয়সী ওই নার্স। ঘটনাটি ঘটেছে করোনা মৃতের শহর হয়ে ওঠা ইতালির লম্বার্ডির এক হাসপাতালে। 'ইতালির ন্যাশনাল ফেডারেশন অফ নার্সেস'-এর তরফে জানানো হয়, ভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় অত্যন্ত স্ট্রেসের মধ্য পড়ে গিয়েছিলেন ড্যানিয়েলা। সেই স্ট্রেস থেকেই করোনার ধাক্কা তিনি নিতে পারেননি।

Pages