করোনার মাঝেই ধেয়ে আসছে‌ পঙ্গপাল, মহাসঙ্কটে পড়বে দেশ! - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

করোনার মাঝেই ধেয়ে আসছে‌ পঙ্গপাল, মহাসঙ্কটে পড়বে দেশ!


বিবিপি নিউজ: করোনার রোষানলে জনজীবন বিধ্বস্ত। তারই মাঝে ঘূর্নিঝড়ের চোখ রাঙানি। এরপরেই আবার পঙ্গপালের দাপট। এ যেন গোদের উপর বিষফোঁড়া। করোনার জেরে হাহাকার দেখা দিয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ লকডাউনে বেহাল অর্থনীতি। তারই মধ্যে এবার পঙ্গপালের দল হানা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

দেশের মূর্ছা অর্থনীতিতে যদি দানাশস্য পঙ্গপালে খেয়ে যায়, তাহলে দেখা দিতে পারে মহাসঙ্কট। একটি সর্বভারতীয় দৈনিকের খবরের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, গ্রীষ্মেই খাদ্য লুটতে ভারতে হানা দেবে পতঙ্গ দস্যুরা। ভারত মহাসাগর পার করে ভারতের কৃষিজমিতে সরাসরি আঘাত হানতে পারে এই পঙ্গপালের দল। আদপে পঙ্গপাল শব্দটি হিংস্র না হলেও দল বেঁধে এরা যে নিমেষে সাবাড় করতে পারে কয়েক হাজার একর কৃষিজমি, তার প্রমাণ আগেই রয়েছে আফ্রিকা ও ইয়েমেনে। রাস্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা আগেই জানিয়েছে, এশিয়ার জন্যও এরা বড় হুমকি হয়ে উঠতে পারে। মরুদস্যুর এই দল একেবারে রণকৌশল সাজিয়েই হামলা হানতে চলেছে ভারতে। হর্ন অব আফ্রিকা থেকে যে একদল পঙ্গপাল ভারতে আসছিল, রাস্তায় তাঁদের সঙ্গে যোগ দিয়েছে আরও একদল। একদল কুয়েত, কাতার, পাকিস্তান পেরিয়ে ভারতে ঢুকবে পাঞ্জাব হয়ে। অপর দল ভারত মহাসাগর টপকে ভারতে এল বলে! পঙ্গপালের এই হামলার জেরে ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে পড়তে পারে। তাই নতুন করে উদ্ভুত এই সমস্যাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ভারত সরকার। 

Pages