লকডাউনে বাড়বে লিঙ্গবৈষম্য,যৌন নিপীড়ন দাবি UNESCO-এর - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

লকডাউনে বাড়বে লিঙ্গবৈষম্য,যৌন নিপীড়ন দাবি UNESCO-এর



বিবিপি নিউজ: দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ রুখতে  চলছে লকডাউন। সব কিছুর পাশাপাশি বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান-সহ গণ পরিবহণ ও জমায়েত। ফলে এই পরিস্থিতিতে এক রিপোর্টে প্রকাশ করলেন ইউনেস্কো। সাম্প্রতিক এই সংস্থার এক আধিকারিক দাবি করেছেন, লকডাউনের জেরে স্কুল-কলেজ বন্ধ থাকায়  বিশ্বজুড়ে প্রায় ১৫৪ কোটি পড়ুয়া প্রভাবিত হবে ।সেই আধিকারিকের তরফে দাবি করা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাত্রীরা। স্কুলছুটের সংখ্যা বাড়বে। সমাজে বাড়বে লিঙ্গবৈষম্য।
ইউনেস্কোর শিক্ষা শাখার প্রধান স্টেফানিয়া গিয়োনিনো সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন , "মরসুমের মাঝেই সংক্রমণের কারণে বন্ধ হয়ে গিয়েছে স্কুল। এই ঘটনায় প্রভাবিত হবে কিশোরী পড়ুয়ারা। বাড়বে স্কুলছুটের সংখ্যা। সামাজিক ক্ষেত্রে লিঙ্গবৈষম্য বড় আকার ধারণ করবে। যৌন নিপীড়ন, বয়সের আগে বিয়ে কিংবা মাতৃত্বের মতো সমস্যার সম্মুখীন হবে কিশোরী পড়ুয়ারা।"

Pages