বিবিপি নিউজ,কলকাতা: কমিশনারের নির্দেশের পরেই মহানগরের রাজপথে বেপরোয়া বাইক ধরতে তৎপর লালবাজার।হেলমেটহীন বাইক আরোহীদের কাছ থেকে চলছে জরিমানা আদায়।
বাইক বাহিনীর দাপট ঠেকাতে মরিয়া অফিসাররা। বাহিনীর দাপটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ১৯ জুন থেকে এই অভিযানে নেমেছে কলকাতা পুলিস। শহরের রাস্তায় নাকা চেকিং করে চলছে ধরপাকড়। এই ক’দিনে ১৩,৩৬২টি বাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা।
বাজেয়াপ্ত করা হয়েছে ৩৫০টি বাইক। একইসঙ্গে সংবাদপত্রে হেলমেটহীন বাইক চালকের ছবি বেরনোর পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাজারের এক কর্তার বক্তব্য, এই ক’দিনে এত বিপুল সংখ্যক বাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেশের মধ্যে রেকর্ড। এক্ষেত্রেও তাঁরা দেশের অন্য রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন। তবে আইনভঙ্গকারী বাইক ও গাড়ির বিরুদ্ধে অভিযান যে লাগাতার চলবে, তা স্পষ্ট করে দিয়েছে লালবাজার। ট্রাফিক বিভাগের কর্তাদের বক্তব্য, পুলিসের এই অভিযানের ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষই এখন আইন মানতে বাধ্য হচ্ছেন।
আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.