আজ থেকে শুরু ইকো পার্কের ইলিশ পার্বণ - BBP NEWS

Breaking

রবিবার, ২১ জুলাই, ২০১৯

আজ থেকে শুরু ইকো পার্কের ইলিশ পার্বণ

বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ রবিবার থেকে শুরু হল ইলিশ পার্বণ। মহানগরের তথা বাংলার বৃহত্তম পার্ক ইকো পার্কে। এই পার্বণ চলবে আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত।

পার্কের কাফে একান্তেতে  শনিবার সন্ধ্যায় ইকো পার্কে ইলিশ বাঁচাও নামে একটি পদযাত্রার পর  হিডকোর চেয়ারম্যান দেবাশিস জানান, খোকা ইলিশ ধরা নিষিদ্ধ। তার প্রচারও চলবে।

পাশাপাশি আজ মহানগরে রাজ্যের তৃণমূল সরকারের ডাকে ২১শে জুলাই শহীদ স্মরণের ধর্মতলায় সমাবেশ। এই সমাবেশ শেষে ভিড় লাগতে পারে মহানগরের এই পার্কে। কারন হিসেবে অনেকেই জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে সমাবেশ।এবং সমাবেশ শেষে শহরের বিভিন্ন পার্কে ও দর্শনীয় স্থান পরিদর্শন করে। তবে ইলিশ পার্বণে যে ভিড় হবে মানুষের তার আশাবাদী কতৃপক্ষ।

Pages