বিবিপি নিউজ: বেলেঘাটা আইডি-র চিকিৎসক-নার্সদের পর এবার করোনার থাবায় আইডি হাসপাতালের কর্মী আবাসনের ৭ জন বাসিন্দা। আজ বৃহস্পতিবার তাঁদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গেছে, বুধবার বেলেঘাটা থানার ওসি ও তাঁর পরিবারের ৬ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ওই সদস্যদের বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
