সফল হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

সফল হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে

 


বিবিপি নিউজ: করোনা পজেটিভ অবস্থায় সফল ভাবে সম্পন্ন হল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কের অস্ত্রোপচার। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

জানা গেছে, গত রবিবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। এর পরে তাঁর ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিল বলে চিকিৎসকের পরামর্শে সোমবার সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। 

এরপরে হাসপাতালে তাঁর করোনার পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। সেই খবর নিজেই টুইট করে এ দিন সকালে জানান প্রণববাবু। তাঁর মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।


Former President Pranab Mukherjee undergoes successful brain surgery for removal of clot: Sources


— Press Trust of India (@PTI_News) August 10, 2020


Pages