বিবিপি নিউজ: সিনেমায় অবস্তাব অনেক কিছুই হয়। তাই বলে বাস্তব জীবনে। তবে সিনেমার মতোই নিজের জীবনকে বানিয়ে ছাড়ছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। করতে যাচ্ছেন জড় পদার্থ গাছকে বিয়ে! অবিশ্বাস্য লাগলেও এমন ঘটনাই ঘটতে যাচ্ছে তামিলনাড়ুর মুভি সুপারস্টার নয়নতারার জীবনে।
কেবল ধর্মীয় রীতির কারণেই প্রেমিকের আগে গাছকে বিয়ে করবেন তিনি। এরপরই হবে প্রেমিক ছবি নির্মাতা ভিগনেশ শিবের সঙ্গে বিয়ের আয়োজন। ভিগনেশের সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন নয়নতারা। সম্প্রতি স্বীকার করেছেন, তাদের বাগদান হয়ে গেছে। এ বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরেই বিয়ের পর্বটা সারবেন। তবে বিয়ের আগেই এ ব্যতিক্রম নিয়ম পালন করতে হবে নয়নতারাকে। আর ‘মাঙ্গলিক’ নামের একটি রীতির জন্য এমনটা করছেন তিনি।
জানা গেছে, মাঙ্গলিক হলো মঙ্গল গ্রহ এবং তার প্রভাবিত বিভিন্ন কার্যকলাপের সমষ্টি। এ দশা কাটানোর জন্য শাস্ত্রের নিয়ম অনুসারে কোথাও গাছের সঙ্গে, কোথাও প্রাণী কিংবা অন্য কিছুর সঙ্গে বিয়ে দিতে হয়। এক্ষেত্রে নয়নতারা গাছকেই বেছে নিয়েছেন। এজন্য সম্প্রতি একাধিক মন্দিরেও নাকি গেছেন নয়নতারা ও তার হবু বর ভিগনেশ। তবে গাছের সঙ্গে বিয়ের কাজটা একেবারে গোপনেই সারতে চাইছেন এ জুটি।