কর্ম বিরতিতেই কাজ! স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা,চালু পুলিশের হেল্প লাইন নম্বর - BBP NEWS

Breaking

বুধবার, ১৯ জুন, ২০১৯

কর্ম বিরতিতেই কাজ! স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা,চালু পুলিশের হেল্প লাইন নম্বর


বিবিপি নিউজ,কলকাতা: এনআরএস কাণ্ডের পর রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছিল বেশ কয়েক দিন। চিকিৎসকদের কর্ম বিরতিতে দিশেহারা হয়ে হাসপাতালে ঘুরেছে বহু অসুস্থ রোগীরা। 

সদ্যোজাত থেকে বয়স্ক সকলেরই একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। প্রান হারিয়েছেন অনেকেই। তবে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে উঠেছে অচলাবস্থা। কিন্তু প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। যারা রোগীর প্রান বাচাতে শপথ গ্রহণ করেন। তারা কীভাবে অচলাবস্থা তৈরী করে? সোচ্চার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আর কি প্রান ফিরে পাবে সদ্যোজাত শিশু। পাবে কি চিকিৎসার অভাবে হারানো পরিজনকে? এমন বহু প্রশ্নের ঝড় বইছে তবে উত্তর কোথায়?

এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যার সুরাহা করতে হেল্পলাইন চালু করল কলকাতা পুলিস। ১৮০০৩৪৫৮২৪৬- এই নম্বরটি ২৪x৭ চালু থাকবে।

শহরের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে (চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগী) যে কোনও নিরাপত্তা এবং সুরক্ষা জনিত সমস্যায় পড়লে কলকাতা পুলিসের তরফে ওই নম্বরে ফোন করার আবেদন করা হয়েছে।

Pages