বঙ্গে বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ,চিন্তায় কৃষি দপ্তর - BBP NEWS

Breaking

বুধবার, ১৯ জুন, ২০১৯

বঙ্গে বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ,চিন্তায় কৃষি দপ্তর


বিবিপি নিউজ: এক ছটকা বৃষ্টিতে ভিজছে না চিড়ে। এক কথায় হাল্কা বৃষ্টিতে আরো ক্ষতি হচ্ছে কৃষি কাজে। 
সরকারিভাবে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস বর্ষাকাল বলে ধরা হয়। কিন্তু জুন মাসের প্রায় ১৮ দিন কেটে যাওয়ার পরও অবশেষে বর্ষার দেখা মিলেছে রাজ্যে। তবে  বৃষ্টিও অনেক কম হয়েছে।

জুন মাসে এখনও পর্যন্ত রাজ্যে বর্ষার ঘাটতি ৪৭ শতাংশে পৌঁছেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৫০ শতাংশ ও উত্তরবঙ্গে ৪০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে রাজ্য কৃষি দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যানে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলায় ঘাটতি ৬০ শতাংশ ছাড়িয়েছে।

জুন মাসে এখনও পর্যন্ত বৃষ্টি কম হওয়ায় কৃষি দপ্তর কিছুটা হলেও চিন্তিত। তবে কৃষি দপ্তরের আধিকারিকরা বলছেন, এখনও খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো সময় আসেনি। জুলাই ও আগস্ট মাসে ভালো বৃষ্টি পাওয়া খরিফ চাষের পক্ষে খুব প্রয়োজন।

Pages