জিও কে টেক্কা দিতে আসরে BSNL, আকর্ষনীয় অফার! - BBP NEWS

Breaking

সোমবার, ৮ জুলাই, ২০১৯

জিও কে টেক্কা দিতে আসরে BSNL, আকর্ষনীয় অফার!

বিবিপি নিউজ: ভারতের টেলিকম জগতে শুধু জিও এর ছড়াছড়ি। জিও কে টেক্কা দিতে এবার আসরে BSNL. সম্প্রতি অমরনাথ যাত্রীদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছিল Jio। 102 টাকা প্ল্যানে সাত দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।

এবার Jio কে টেক্কা দিতে অমরনাথ যাত্রীদের জন্য নতুন  সিম কার্ড ‘যাত্রা' নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই সিম কার্ড ব্যবহার করে প্রায় 333 মিনিট ভয়েস কল আর 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। যাত্রা সিম কার্ডের ভ্যালিডিটি 10 দিন। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পর্যটন সেন্টার থেকে এই সিম কার্ড কাওয়া যাচ্ছে। 15 অগাস্ট পর্যন্ত তীর্থযাত্রীরা এই সিম কার্ড ব্যবহার করতে পারবেন।

তবে BSNL যাত্রা সিম কার্ডের জন্য 230 টাকা খরচ হবে। এই সিম কার্ডে থাকছে 20,000 সেকেন্ড টকটাইম আর 1.5GB ডেটা। এই সিম কার্ডের ভ্যালিডিটি 10 দিন।

যাত্রা সিম কার্ড কিনতে গ্রাহককে সঠিক ডকুমেন্ট দেখাতে হবে। সাথে লাগবে একটি পাসপোর্ট সাইজ ছবি। এছাড়াও শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড রেজিস্ট্রেশন কাগজের ফটোকপি জমা দিতে হবে।

Pages