ফের ধামাকা অফার নিয়ে এল জিও - BBP NEWS

Breaking

রবিবার, ৭ জুলাই, ২০১৯

ফের ধামাকা অফার নিয়ে এল জিও

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের এক ধামাকা অফার নিয়ে এল জিও। তবে এবার শুধু মাত্র অমরনাথ যাত্রীদের জন্য।

শুধুমাত্র জম্মু ও কাশ্মীর সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। 102 টাকা প্ল্যানে আনলিমিটেড কলিং এর সাথেই থাকছে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন। এই প্ল্যানের সাথে রোজ 500MB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও Jio প্রিপেডে 98 টাকা প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই মোট 2GB ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

অমরনাথ যাত্রীদের জন্য 102 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানের সাথে কোন প্রাই মেম্বারশিপ প্রয়োজন হবে না। যে সব গ্রাহক অমরনাথ যাত্রায় যাচ্ছেন, জম্মু ও কাশ্মীর পৌঁছে এই সিম কার্ড কিনে সহজেই অমরনাথ যাত্রার সময় পকেটে মোবাইল কানেক্টিভিটি রাখতে পারবেন।

তবে শুধুমাত্র অমরনাথ যাত্রী নন, এই সময়ে জম্মু ও কাশ্মীর ঘুরুতে গেলেও এই প্ল্যানের সুবিধা নিয়ে পারবেন।

Pages