বিবিপি নিউজ: দোলে রং খেলার পরে জলে ডুবে মৃত্যু ৪ স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নদীয়ার তাহেরপুর থানার ঝামালডাঙা গ্রামে। জানা গেছে মৃত ওই ছাত্রদের নাম সানি প্রামাণিক, স্নেহা প্রামাণিক, রাখি হালদার ও শুভ হালদার। তাদের সকলের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে দোলে রং খেলে পুকুরে স্নান করতে নেমেছিল ওই ৪ পড়ুয়া। স্নান করতে নেমে পুকুরে গামছা ভাসতে দেখেন এক বাসিন্দা। এর পর তাঁর সন্দেহ হয়। এ দিকে বাড়ি না ফেরায় মৃতদের পরিবারের লোক-জন খুঁজতে বেরিয়ে পড়েন। এর পর খবর পেয়ে ওই পুকুরের গিয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। প্রথমে শুভ হালাদারের দেহ উদ্ধার হয়। এরপর একে একে সকলের দেহ উদ্ধার হয়। তাদের সকলকে তড়িঘড়ি আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবার থেকে জানা গিয়েছে, ওই ৪ স্কুল জনের কেউ-ই সাঁতার জানত না। যার ফলে জলের নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় ওই ৪ পড়ুয়া।