১৬ মার্চ বন্ধ হবে ডেবিট ও ক্রেডিট কার্ড;এই তালিকায় আপনি নেই তো ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

১৬ মার্চ বন্ধ হবে ডেবিট ও ক্রেডিট কার্ড;এই তালিকায় আপনি নেই তো !

বিবিপি নিউজ: রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী চলতি মাসের ১৬ তারিখ থেকে বেশ কিছু গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে জানানো হয়েছে এবার থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড যদি অচল থাকে তবে তা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

চলতি বছরের প্রথমেই একথা জানিয়েছিল। এই মর্মে  ১৫ই জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত কেন্দ্রীয় ব্যাঙ্ক গুলিকে নির্দেশ দেয় ১৬ই মার্চের মধ্যে কেবলমাত্র এটিএমে লেনদেন এবং কেনাকাটার জন্য ডেবিট এবং ক্রেডিট কার্ড ইস্যু করাতে হবে এবং পুরানো কার্ড গুলি নবীকরণ করতে হবে। যারা আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কার্ডহীন ও যোগাযোগহীন লেনদেন করতে চান তাদের কার্ডে, তাদের আবেদন করতে হবে। যদি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি অনলাইন এবং যোগাযোগহীন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার না করেন তাহলে ওই কার্ড দিয়ে আর কোনোদিনই অনলাইন লেনদেন করতে পারবেন না। আপনার যে ব্যাংকের কার্ড, সেই ব্যাঙ্কে ঠিক করবে আপনার কার্ডে আন্তর্জাতিক অনলাইন লেনদেনের অনুমতি দেওয়া হবে কিনা।

Pages