বিবিপি নিউজ: করোনার কাছে অসহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পূর্বাভাস মতোই মৃত্যু বাড়ছে আমেরিকায়। কিন্তু, যে হারে মৃতের সংখ্যা বাড়ছে, তাতে ডোনাল্ড ট্রাম্প বোধহয় স্বপ্নেও ভাবেননি। একদিনে প্রায় ২ হাজার বলি হয়েছেন।
বিশ্বের প্রবল শক্তিধর দেশের প্রেসিডেন্টও করোনার কাছে অসহায়।এই মৃত্যুমিছিল চোখের সামনে দেখা যে কত যন্ত্রণার, ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সম্ভবত সেই মানসিক চাপ থেকেই করোনার চিকিৎসায় জরুরি হয়ে পড়া হাইড্রক্সি-ক্লোরোকুইন
ওষুধ ভারতের কাছে চেয়েছেন।
বুধবার ভোর পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে ৩৩ হাজার ৩১৯ জনের। গোটা মার্কিনমুলুকে আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লক্ষ ৩২৩। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন ৯ হাজার ১৬৯ জন।