Lockdown-এর মাঝে বিয়ে, নতুন বর-কনের শ্বশুরবাড়ির ঠিকানা জেলখানা! - BBP NEWS

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

Lockdown-এর মাঝে বিয়ে, নতুন বর-কনের শ্বশুরবাড়ির ঠিকানা জেলখানা!

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গোটা বিশ্ব তটস্থ। এমন পরিস্থিতিতে ধূমধাম করে বিয়ে করে হাজতবাস নতুন বর-কনের। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় রিচার্ডস বে থানা এলাকায়। পুলিশ এই বিয়ের কথা স্বীকার করেছেন। এবং পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন ‘‘আমি মন‌ে করি না এই মুহূর্তে বিয়ে করার কোনও যুক্তিযুক্ত কারণ ওঁদের আছে। আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলব এবং তারপর তাঁদের উপরে চার্জ আনা হবে।''আগামী সোমবার তাঁদের আদালতে তোলা হবে।

রবিবার,পাত্র জাবুলানি জুলুর (৪৮) এবং পাত্রী নোমথানদাজো খিজ (৩৮) তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লকডাউনকে তোয়াক্কা না করে সেই বিয়ের আসরে হাজির ছিলেন কমপক্ষে ৫০ জন অতিথি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রেফতার হওয়া নবদম্পতি পুলিশের গাড়িতে উঠছেন।ৎবর,কনের পাশাপাশি নিমন্ত্রিত ৫০ জন অতিথিকে নিয়ে যাওয়া হয়েছে রিচার্ডস বে-র বাইরে এক থানায়। পরে মাথাপিছু প্রায় ৪,১০০ টাকার বিনিময়ে জামিন দেওয়া হয় তাঁদের।

Pages