বিবিপি নিউজ: পূর্ব ঘোষিত দিনেই আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে লকডাউন পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি বলেন, কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, কোন রাজ্যে কম। এটা নিয়ে কোনও রেশারেশি নয়। যে সব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, তাদের পাশে দাঁড়িয়ে মোদীর বার্তা- ভয় পাবেন না, আপনাদের কেউ দোষ দেবে না। সবাই মিলে একত্রিত ভাবে করোনা রুখব আমরা।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন ভিডিও কনফারেন্সের সময়
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন আপনাদের পাশে আছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আরও বলেন বড় শহরে যেখানে কিছু অঞ্চল হটস্পট অর্থাৎ রেড জোন হয়েছে তাদের থেকে বাকি এলাকাগুলোকে বাঁচাতে হবে রেড জোন হওয়া থেকে। মুখ্যমন্ত্রীদের মোদী বলেন, ' আপনারা জানেন কোথায় কী অবস্থা। বিশ্লেষণ করে দেখুন, কীভাবে ছড়াচ্ছে রোগ নতুন জায়গায়'। তিনি বলেন সাধারণ মানুষকে বোঝাতে হবে যে করোনা আক্রান্ত হওয়া দোষের কিছু না। মানুষকে আস্থা দিলেই অন্য জায়গা থেকে এসে তারা টেস্টিংয়ের জন্য যাবেন।