বিবিপি নিউজ: দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে বর্ধিত লকডাউনের মেয়াদ শেষে আবারও যে সারা দেশে লকডাউন বাড়তে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার প্রকোপের ভিত্তিতে দেশের জেলা গুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী কয়েকটি এলাকায় লকডাউনে আংশিক ছাড় দিয়েছে। কিন্তু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে। কারন একদিকে করোনা মহামারি অন্যদিকে অর্থনীতি। দোটানায় পড়েছে কেন্দ্রীয় সরকার। তবে আগামী ৩ মে'র পরে দেশজুড়ে লকডাউন থাকছে না। তবে পুরোপুরি রাশ আলগা করার ঝুঁকিও নেবে না কেন্দ্র। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
