বিবিপি নিউজ: আলিবাগ প্রাথমিক স্কুল থেকে অবশেষে জেলে পাঠানো হল রিপালবিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে। রবিবার সকালে নবি মুম্বইয়ের তালজোলা জেলে স্থানান্তরিত করা হয় অর্ণবকে। বারবার আদালতে জামিনের আর্জি জানালেও মেলেনি তার বেল। বিচারবিভাগীয় অবস্থায় মহামারীর জন্য আলিবাগ প্রাথমিক স্কুলকে রায়গড় জেলার জেলের অস্থায়ী কোভিড-কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। বিচারবিভাগীয় হেফাজতের পর থেকে অর্ণবকে সেখানে রাখা হয়েছিল। তালজোলা জেলের পুলিশ সুপার কৌস্তুভ কুর্লেকর বলেন, 'কয়েকদিন তাঁকে জেলের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে তাঁকে ব্যারাকে পাঠানো হবে।'
এরই মধ্যে একটি বিবৃতি জারি করে 'অবিলম্ব মুক্তির' আর্জি জানিয়েছেন অর্ণবের স্ত্রী সাম্যব্রত রায় গোস্বামী। একইসঙ্গে 'মানবাধিকার লঙ্ঘন এবং বাড়াবাড়ির' জন্য মহারাষ্ট্র সরকারকেও একহাত নিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, 'তালজোলা জেলে নিয়ে যাওয়ার জন্য রবিবার সকালে আমার স্বামীকে টেনেহিঁচড়ে অন্ধকারাচ্ছন্ন পুলিশ ভ্যানে তোলে মহারাষ্ট্র পুলিশ। যিনি চার রাত বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। তিনি বারবার বলতে থাকেন, আমার জীবন বিপদের মধ্যে আছে। কিন্তু কোনও লাভ হয়নি। উনি বারবার বলেছেন, আইনজীবীর সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে বারবার হেনস্থা করেছেন জেলার। যা অভাবনীয়ভাবে অস্বীকার করা হয়। এই হেফাজতে থাকার সময় হেনস্থার বিষয়ে জানিয়েছেন উনি এবং হস্তক্ষেপ ও জামিনের জন্য হাতজোড় করে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন।
