বিবিপি নিউজ: মাঝ রাতে হাসপাতালের শিশু বিভাগে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে অসমের ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে শিশু বিভাগে আগুন লাগে। সে সময়ে বিভাগের মধ্যে রোগী ছিল। হাসপাতালের কর্মীদের তৎপরতায় সব রোগীদের নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
এরপরেই দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখছে।


