বিবিপি নিউজ: ফের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গি-বিরোধী অভিযানে শহীদ হলেন এক ক্যাপ্টেন-সহ ভারতীয় সেনার তিন জওয়ান ও এক বিএসএফ কনস্টেবলের। ওই এলাকায় এখনও জঙ্গি দমন অভিযান। চলছে গুলির লড়াই।
জানা গেছে, শনিবার রাত একটা নাগাদ কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা থেকে ৩.৫ কিলোমিটার দূরে সন্দেহভাজন গতিবিধি নজরে আসে ডিউটিরত জওয়ানদের। সেসময় নিয়ন্ত্রণ রেখাের কাঁটাতারের কাছে গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করে। এরপরেই চলতে থাকে গুলির লড়াই, জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক বিএসএফ কনস্টেবলের। ভোর চারটে নাগাদ গুলির লড়াই থেমে যায়। খবর পেয়ে সেখানে আরও জওয়ান পাঠানো হয়। নজরদারি যন্ত্রে জঙ্গিদের গতিবিধি ধরা পড়ে। তারপর সকাল সাড়ে ১০ টা নাগাদ নিয়ন্ত্রণরেখা থেকে ১.৫ কিলোমিটার দূরে আবারও গুলির লড়াই শুরু হয়। আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। কিন্তু প্রাণ হারিয়েছেন তিন জওয়ান। দু'জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করা হয়েছে।সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তরফে জানানো হয়েছে, মাছিল সেক্টরে অভিযানের সময় কনস্টেবল সুদীপ কুমারের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার তরফে আরও জওয়ান পাঠানো হয়েছে। যৌথ অভিযান এখনও চলছে।
