স্টেট ব্যাঙ্কের ২০০০ শূন্যপদে নিয়োগ, চলেছে অনলাইন রেজিস্ট্রেশন - BBP NEWS

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্টেট ব্যাঙ্কের ২০০০ শূন্যপদে নিয়োগ, চলেছে অনলাইন রেজিস্ট্রেশন



বিবিপি নিউজ: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ২০০০ শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া আবেদন করতে হবে। ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। শেষ তারিখ ৪ ডিসেম্বর। মোট তিনটি পর্যায়ে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউ।


বয়স সীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।


শূন্য পদের বিস্তারিত বিবরণ:


মোট পদ- ২০০০


SC- ৩০০, ST- ১৫০, OBC- ৫৪০, EWS- ২০০, অসংরক্ষিত- ৮১০


পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর,২০২০ এবং ২,৪ ও ৫ জানুয়ারি, ২০২১। ২৯ জানুয়ারি ২০২১ হবে মেন পরীক্ষা।


আবেদন ফি: অসংরক্ষিত শ্রেণি ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। SC/ ST প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না।

Pages