SSC মাধ্যমে একাধিক পদে নিয়োগ করছে, শুরু আবেদন! - BBP NEWS

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

SSC মাধ্যমে একাধিক পদে নিয়োগ করছে, শুরু আবেদন!



বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের জন্য SSC-র মাধ্যমে কয়েক হাজার লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। 

আবেদনের জন্য SSC-এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এ লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। ২০২১ সালের ১ জনুয়ারিতে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। ২১ এপ্রিল ২০২১ থেকে ২৭ এপ্রিল,২০২১ এর মধ্যে সারা দেশে পরীক্ষা হবে। মোট তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক। মেইন পরীক্ষার পর প্রার্থীকে টাইপিং এর পরীক্ষা দিতে হবে। আবেদন ফি ১০০টাকা। অনলাইনে ফি দিতে হবে। আরও বিস্তারিত জানতে SSC-এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে লগ ইন করুন।

Pages