রাত পোহালেই বামেদের ব্রিগেড সমাবেশ, চলছে কংগ্রেস আইএসএফ-এর আসন সমঝোতা - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

রাত পোহালেই বামেদের ব্রিগেড সমাবেশ, চলছে কংগ্রেস আইএসএফ-এর আসন সমঝোতা



বিবিপি নিউজ: আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। পরদিন সূর্যর আলো উঁকি দিতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেড সমাবেশ ভিড় জমানোর অপেক্ষায়। এই প্রথম বামেদের বিগ্রেড সমাবেশ দেখা মিলবে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকে। ইতিমধ্যেই নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নতুন মাত্রা পেয়েছে এবারের ব্রিগেড সমাবেশ। এই ব্রিগেড সমাবেশ থেকেই কার্যত নির্বাচনী প্রচার শুরু হতে চলেছে রাজ্যে। বাম-কংগ্রেস-আইএসএফ জোট বিধানসভা নির্বাচনে লড়াই করবে।  জানা গেছে আলিমুদ্দিনে চলছে কংগ্রেস ও আইএসএফ-এর আসন রফার বৈঠক। সূত্রের খবর কংগ্রেস আব্বাস সিদ্দিকীর দলকে ১৪ টি আসন ছাড়তে চলেছে। সিদ্দিকিকে মোট ৩০টি আসন ছেড়েছে বামেরা। তার মধ্যে ফরওয়ার্ড ব্লক ৪টি, আরএসপি ২টি ও সিপিআই ২টি করে আসন ছেড়েছে। বাকি ২২টি আসন ছেড়েছে সিপিএম অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে ১৬৯টি আসনে লড়বে বামেরা।


২৮ ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড প‍্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষাধিক লোকের জমায়েত করার লক্ষ্য নিয়েছে বামেরা। সেই টার্গেট পূরণে জোরকদমে প্রচার চলছে বিগত কদিন ধরেই। এবারের প্রচারে অভিনবত্ব এনেছেন তরুণ প্রজন্মের নেতা-কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় টুম্পা গানকে অভিনব ভাবে ব্রিগেড‌ সমাবেশের জন্য সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হয়েছে। আগামীকাল কলকাতায় মোট আটটি মিছিল ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে। মিছিল গুলো শুরু হবে - টালিগঞ্জ, গোলপার্ক, শ‍্যামবাজার, পদ্মপুকুর, খিদিরপুর, ফুলবাগান, ভিক্টোরিয়া হাউস, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। মুর্শিদাবাদ, নদীয়া এবং উঃ ২৪ পরগণা জেলা থেকে আসা বাম কর্মী-সমর্থকরা শিয়ালদহ থেকে এবং দক্ষিণ ২৪ পরগণার কর্মীরা পার্ক সার্কাস থেকে মিছিল করে ব্রিগেড আসবে। এছাড়াও হাওড়া থেকে একটি মিছিল যাবে। যে মিছিলে আসার কথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়ার মানুষজনের। করোনা-পরিস্থিতিতে প্রচারের মাধ্যম হিসেবে ব‍্যবহার করা হচ্ছে মাস্ক। মাস্কের ওপরে দলীয় পতাকার পাশে লেখা রয়েছে 'ব্রিগেড চলো ২৮ ফেব্রুয়ারি'। 


ছবি: সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।


Pages