বিবিপি নিউজ: শুক্রবার বিকেলে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশন। তাঁর চব্বিশ ঘণ্টা কাটার আগেই বদলি করা হল রাজ্য পুলিশের অন্যতম শীর্ষ পদ এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে। তাঁর পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল, দমকলের বর্তমান ডিজি আইপিএস আধিকারিক জগ মোহনকে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনে এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
