বিবিপি নিউজ: ব্রিটেন ফেরত এক তরুণীর দেহে মিললো মারন ভাইরাস করোনা।বৃহস্পতিবার রাত আড়াইটের সময় তিনি ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন। রাত সাড়ে তিনটের সময় হিন্দল্যাব থেকে তাঁর করোনা রিপোর্ট এলে দেখা যায় তরুণী করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে ওই তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। ওমিক্রন আক্রান্তদের জন্য (২৫ জন মহিলা এবং ২৫ জন পুরুষ) হাসপাতালে যে বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে, সেখানেই আইসোলেশনে রাখা হবে দোহা ফেরত তরুণীকে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রণ সংক্রমন পরীক্ষার জন্য তরুণীর জিনসজ্জা বা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে দেখা হবে। লালারসের নমুনা পাঠানো হচ্ছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিকসে।