ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি, অস্বস্তিতে বিপ্লব দেবের সরকার - BBP NEWS

Breaking

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি, অস্বস্তিতে বিপ্লব দেবের সরকার



বিবিপি নিউজ: কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এবার সেই পশ্চিমবঙ্গের উড়ালপুলের ছবি নিয়ে বিজেপি শাসিত রাজ্যের বিজ্ঞাপনে ফলাও করে প্রচার। ফলে অস্বস্তিতে পড়েছে ত্রিপুরার বিপ্লব দেবের প্রশাসন। 



শহর কলকাতার একটি উড়ালপুলের ছবি ব্যবহার করেই ট্যুইট করার হয়েছে ত্রিপুরা সরকারের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷ যেখানে স্পষ্ট, নীল রংয়ের বাস চলছে, রয়েছে হলুদ ট্যাক্সিও৷ বাস, গাড়ির মাঝে চোখে পড়ছে ট্রাম লাইনও৷ ছবি দেখে মনে হতেই পারে পশ্চিমবঙ্গ সরকারের কোনও বিজ্ঞাপন বা প্রচার৷ ছবি দেখেই পরিষ্কার, ছবিটি ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের। এই ছবি ব্যবহার করেই ত্রিপুরা সরকারের তরফে এই ট্যুইট করা হয়েছে৷



কয়েক মাস আগে কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছিল উত্তর প্রদেশ সরকার৷ এর পর অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে উত্তরাখণ্ড সরকার৷ এবার শিয়ালদহ উড়ালপুলের ছবি ব্যবহার করল বিজেপি শাসিত আরও এক রাজ্য ত্রিপুরার বিপ্লব দেব সরকার৷ ট্যুইট প্রকাশ্যে আসার পরই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷ যান চলাচল নিয়ে সতর্কতামূলক প্রচারের জন্য স্লোগান লেখার প্রতিযোগিতা শুরু করেছে ত্রিপুরা সরকার৷ এই প্রতিযোগিতার কথা সবাইকে জানাতেই শুক্রবার একটি ট্যুইট করা হয় ত্রিপুরা সরকারের তরফে৷ সেই ট্যুইটেই আগরতলার পথঘাটের কোনও ছবি ব্যবহার না করে ব্যস্ত শিয়ালদহ উড়ালপুলের ছবি দিয়ে দেওয়া হয়েছে৷ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ট্যুইট করা হলেও আজ ট্যুইটি সরিয়ে নেওয়া হয়েছে৷ যদিও ত্রিপুুরা সরকারের তরফেই এই ট্যুইট করা হয়েছে নাকি কোনও এজেন্সি এই ভুল করল, তা এখনও স্পষ্ট নয়৷এই বিজ্ঞাপনী বিভ্রাটের জন্য স্বভাবতই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷ 


Pages