বিবিপি নিউজ: প্রকাশিত হল পল্লব হালদারের মনস্তাত্ত্বিক গল্প সংকলন 'অর্ক সমগ্র-১'। কলেজ স্ট্রিটের কফি হাউজের তৃতীয় তলে বইচিত্র সভাঘরে 'ধী প্রকাশনী'-র উদ্যোগে সাহিত্য সভার মাধ্যমে বইটি প্রকাশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনীষ মুখোপাধ্যায়, তমোঘ্ন নস্কর, ডা. পল্লব বসু, রণদীপ নন্দী সহ বিশিষ্ট লেখক কবিরা। এদিনের সভায় লেখিকা মনীষ মুখোপাধ্যায় জানিয়েছেন, "ধী প্রকাশনীর প্রথম কাজ হিসেবে অর্ক সমগ্র যথেষ্ট ইমপ্রেসিভ কাজ। প্রচ্ছদ শিল্পী অভিব্রতর কাজ অসামান্য।" লেখক ডা. পল্লব বসু জানান, "আশা রাখি, ধী যে ভালোবাসা নিয়ে তাঁদের প্রথম বইয়ের কাজ সম্পন্ন করেছে, সেই ধী এবং সততার সঙ্গে তাঁরা ভবিষ্যতেও কাজ করে যাবে। "
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
প্রকাশিত হল মনস্তাত্ত্বিক রহস্য গল্প সংকলন অর্ক সমগ্র-১
Tags
# খোলা চিঠি
Share This
খোলা চিঠি
Tags
খোলা চিঠি