বিবিপি নিউজ: এবার কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিল ইউনেস্কো (UNESCO)।
ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই সংস্কৃতিতে হেরিটেজ তকমা, বাধা দূর করে সবাই মিলিত হয় এই উৎসবে, দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়ে জানাল ইউনেস্কো।
ট্যুইটারের এক বার্তায় দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচার হেরিটেজ তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানানো হয়। ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে। ইউনেস্কোর পক্ষে বিবৃতিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কলকাতা সহ পশ্চিমবঙ্গের মানুষজন মেতে ওঠে দুর্গাবন্দনায়। দশদিনব্যাপী উৎসবের আসল টান 'ঘরে ফেরা'। শুধু দশদিনের উৎসবই নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উৎসবমুখর থাকে বাঙালি। মাটির প্রতিমা গড়া থেকে যে কাজ শুরু হয়ে যায়। প্রতিমা তৈরির পর তা সাজিয়ে গুছিয়ে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে এবং বাড়িতে পুজো-অর্চনায় মেতে ওঠেন সকলে।দুর্গাপুজোর যে স্বীকৃতি পাওয়ার পর স্বাভাবিক কারণেই খুশির রেশ সবমহলে। বেশিরভাগেরই বক্তব্য, ইউনেস্কোর এই স্বীকৃতি আরও অনেক আগেও পাওয়া উচিত ছিল দুর্গাপুজোর। অন্যদিকে ইউনেস্কের এই খেতাবের পর কলকাতা পুরসভার নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে এক হাত নিলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।