বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: সব রেকর্ডকে ভেঙে দিয়ে সোনার দাম এখন গিয়ে পৌঁছেছে ৩৫হাজারে । যা বিগত ৬ বছরের মধ্যে এই দাম এখন সর্বোচ্চ।কিন্তু কেনই বা সোনার দাম আকাশছোঁয়া হলো। বিশেষজ্ঞদের ধারণা মূলত আমেরিকার সঙ্গে ইরানের যে রাজনৈতিক চাপানউতোর চলছে এবং চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে বাণিজ্যিক সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছেছে, সেই কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দামে এই ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১০গ্রামে ৪২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে। আর আজ বুধবার পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ৩৫০৮০ টাকা।অন্যদিকে গহনা সোনার ২২ ক্যারেট ১০ গ্রামের দাম ৩৩২৮0 টাকা। হলমার্ক সোনার গহনার ২২ ক্যারেট ১০ গ্রাম ৩৩৭৮০ টাকা। সোনার এই দামে আমজনতার এখন মাথায় হাত। কেন না এমনিতেই চলছে আষাঢ় মাস তার ওপর বিয়ের ভরা মরসুম। সেই মরশুম উপলক্ষে বিয়ের কনের জন্য কনের বাবাকে সোনার অলংকার দিতে হয়। আর সেখানেই বড় বিপত্তির সম্মুখীন হচ্ছেন কন্যাপক্ষ। সোনার এই আচমকা দামে কন্যার বাবা একপ্রকার দিশেহারা। অন্যদিকে সম্মানের কথাটা মাথায় রেখে তাই কন্যাকে একপ্রকার সর্বস্বান্ত হয়েই গহনা দিতে হচ্ছে। যদিও সোনার এই দাম এখনই কমার কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছে না বিশেষজ্ঞরা। বরং আগামী কয়েকদিন সোনার দাম আরো ঊর্ধ্বমুখী হতে পারে বলেই মনে করছেন।
