ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় মৃত ৩৯, আহত ১২০ বেশি - BBP NEWS

Breaking

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় মৃত ৩৯, আহত ১২০ বেশি

 



বিবিপি নিউজ: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩৯ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২০ জনের বেশি মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনে। বিগত এক দশকে দেশটিতে এটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রশাসন। 

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে, স্পেনের রেল সংস্থা জানিয়েছে  মালাগা থেকে মাদ্রিদ-গামী একটি ট্রেন আদামুজের কাছে লাইনচ্যুত হয়ে  বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।এ ছাড়া ১২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ২৪ জন গুরুতর আহত বলে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান। ২০১৩ সালের পর এটি সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। ওই বছর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে কম্পোস্তেলার কাছে বাঁকানো রেলপথে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন নিহত হন।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ সংস্কারকৃত সোজা রেলপথে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি জানান, যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয় সেটি ছিল ‘প্রায় নতুন’। ফলে ঘটনাটি ‘খুবই অস্বাভাবিক’। মন্ত্রী বলেন, ‘রেল বিশেষজ্ঞরা এ দুর্ঘটনায় অত্যন্ত বিস্মিত। কারণ ঘটনাটি অত্যন্ত অদ্ভুত এবং এই পর্যায়ে এর ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন।’ রেল অপারেটর ইরিও জানায়, তাদের মালাগা-মাদ্রিদ রুটের ট্রেনে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। দ্বিতীয় ট্রেনের অপারেটর রেনফে এখনো যাত্রীসংখ্যা জানায়নি।

Pages