দ্বিতীয় ইনিংসে প্রথম অর্থমন্ত্রকের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে মোদি - BBP NEWS

Breaking

সোমবার, ১৭ জুন, ২০১৯

দ্বিতীয় ইনিংসে প্রথম অর্থমন্ত্রকের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠকে মোদি


বিবিপি নিউজ: মোদি সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেটের আগে অর্থমন্ত্রকের পাঁচটি দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি মাসের  ২০ তারিখ এই বৈঠকে দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রাজস্ব আদায় ও জিডিপির বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হতে পারে। বিশেষ সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকের জন্য জিএসটি কাউন্সিলের বৈঠক একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এদিনের এই বৈঠকে দেশের অর্থনীতি নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিতে পারেন মোদী সরকার।


ছবি: গুগল থেকে। 

Pages