'কংগ্রেস ও থাকবেনা, সিপিএম ও থাকবে না' মন্তব্য অধীরের - BBP NEWS

Breaking

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

'কংগ্রেস ও থাকবেনা, সিপিএম ও থাকবে না' মন্তব্য অধীরের

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে পর্যুদস্ত করে দ্বিতীয় নম্বর স্থানে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি ।অন্যদিকে একদা রাজ্যে ৩৪ বছর শাসন করা সিপিআইএম চতুর্থ স্থানে নেমে গেছে।আবার দেশের প্রাচীনতম দল জাতীয় কংগ্রেস কিছুটা হলেও তাদের আত্মমর্যাদা ও সম্মান কে টিকিয়ে রাখতে পেরেছে। যদি ও লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম - কংগ্রেস জোট নিয়ে দু'পক্ষই সরব হয়েছিল‌।কিন্তু পরিশেষে তা বানচাল হয়ে যায়‌।যদিও অতীতে এই বাংলা দেখেছে বাম- কংগ্রেস এক পক্ষ  হয়ে নির্বাচনের ময়দানে ভালো ফলাফল করেছে। যদি সেই জোট সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনেও অটুট থাকতো তাহলে হয়তো ফলাফলের সমীকরণটা পরিবর্তন হত। যৌথ উদ্যোগে আবারও আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানালেন লোকসভায় কংগ্রেসের  দলনেতা তথা বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরী।

 শনিবার বাম  আমলের জনপ্রিয় প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর স্মরণ সভা উপলক্ষ্যে প্রধান বক্তা ছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।সেই সভাতেই অধীর চৌধুরী বলেন,"অবিলম্বে দু'পক্ষ এক হতে না পারলে কংগ্রেস ও থাকবে না, সিপিএমে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুর্বল হয়েছেন। তাই সুর বদলে সকলকে এক হতে বলছেন। আমাদের সংসদে সংখ্যা কমেছে। কিন্তু সুর বদলায়নি। আমরা বলছি, তৃণমূল আর বিজেপি দুটোই বিপদ।" পাশাপাশি তিনি নিজেদের দোষ ত্রুটি নিয়ে কাটাছেঁড়া না করে মানুষের পাশে দাঁড়িয়ে পথে নামার ডাক দিয়ে তিনি বলেন,"বামেদের সঙ্গে কোন জিনিস ঠিক করতে গেলে পাঁচবার আলোচনা করতে হয়। প্রথমে সিপিএমের রাজ্য কমিটি,কেন্দ্রীয় কমিটি এবং তারপরে পলিটব্যুরো।এখন এত সময় নেই সরাসরি রাস্তায় গিয়ে সোজা কথা মানুষকে সোজা ভাবে বলতে হবে। তবেই আমরা এগোতে পারব।"সিপিআইএম সাংসদ মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর সুরে সুর মিলিয়ে বলেন, "তৃণমূলের বিকল্প বিজেপি কে ভাবা বিরাট ভুল। বাংলায় পুরসভা ও পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল। পঞ্চায়েতের ৩৪শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। পাশের রাজ‍্য ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে ৮৭%। ফলে চিত্রনাট্য একি।মডেল ও একি।"

Pages