নিজস্ব সংবাদদাতা,কলকাতা: আগষ্টে ফের মহানগরের রাজপথে অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক। আগামী কাল মঙ্গলবার পথে নামবে না আনুমানিক বারো হাজার অ্যাপ ক্যাব।
জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদে মঙ্গলবার এই ক্যাব ধর্মঘটের ডাক দিল সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন।
পুলিশি জুলুম ও বিনা কারণে গাড়িচালকদের আইডি বাতিলের প্রতিবাদে এই ধর্মঘট বলে দাবি ধর্মঘটী সংগঠনের। কেন্দ্রের নয়া পরিবহণ আইন ও পুলিসি জুলুমের প্রতিবাদে আন্দোলন বাম সংগঠনের। যার জেরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা।