ভারতীয় সেনার কাছে ব্যার্থ, পাল্টা চালাকি পাক প্রধানমন্ত্রীর,চুক্তি ভেঙে বোমা ফেলছে ভারত - BBP NEWS

Breaking

সোমবার, ৫ আগস্ট, ২০১৯

ভারতীয় সেনার কাছে ব্যার্থ, পাল্টা চালাকি পাক প্রধানমন্ত্রীর,চুক্তি ভেঙে বোমা ফেলছে ভারত

বিবিপি নিউজ,অনিন্দিতা কর: সীমান্ত পার করে ভারত যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানিয়েছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাক প্রধানমন্ত্রী ‌ইমরান খান এদিন ' ,টুইট করে জানান। শনিবার সীমান্তে নিহত হয়েছে ৭ জন অনুপ্রবেশকারী জঙ্গি। জঙ্গিদের মৃতদেহের ছবি প্রকাশ‍্যে এনেছে ভারতীয় সেনা। কাশ্মীরে জঙ্গি প্রবেশ করাচ্ছে পাকিস্তান,তার একাধিক প্রমান রীতিমত সামনে এনেছে ভারত।পাকিস্তানের কারখানায় তৈরি অস্ত্র পেয়েছেন নিহত জঙ্গিদের কাছে। পাকিস্তানের চারজন ব‍্যাট বাহিনীকে খতম  করার ছবিও প্রকাশ্যে এনেছেন সেনাবাহিনী।এর মধ্যে হঠাৎ পাল্টা আক্রমণ করতে শুরু করেছে পাক প্রধানমন্ত্রী।

কাশ্মীরে রীতিমতো রণক্ষেত্র। একের পর এক আক্রমণ। ভারতে জঙ্গি অনুপ্রবেশের পরও দাবি,১৯৮৩ চুক্তি ভঙ্গ করে বোমা ফেলছে ভারত।এই ঘটনা বিশ্ব শান্তির পরিপন্থী বলে, রাষ্ট্র সংঘের দৃষ্টি আকর্ষণ করে কথা বলছেন তিনি। তাঁর দাবি কাশ্মীর নিয়ে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ভারত।ট‍্যুইটে ইমরান সেই মধ‍্যস্থতার ইঙ্গিত দিয়েছেন।ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ করে বলেছেন, সেই প্রস্তাব মেনে নিলে হয়তো এই পরিস্থিতিতে পরতে হতো না ভারতকে। যদিও ভারত এই শর্তের প্রত‍্যুত্তরে কোনো জবাব দেয়নি

জানা গেছে ২৯ থেকে ৩০ জুলাই একাধিক বার ভারতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি রা।৪ জঙ্গির দেহ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত। তবে তার জন্য পাকিস্তানকে সাদা পতাকা নিয়ে আসতে হবে ভারতে এবং শেষকৃত‍্যের জন্য ওই চার জঙ্গির দেহ নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছেন ভারত।

Pages