নিজস্ব সংবাদদাতা,কলকাতা: কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম কে গ্রেপ্তার করে সিবিআই।সেজন্য কংগ্রেসের শরিক দল সহ তৃণমূল কংগ্রেস প্রতিবাদে সরব হয়। আর সেই প্রতিবাদস্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কে গ্রেফতারের সময় উপযুক্ত পদ্ধতি মানা হয়নি বলে অভিযোগ করেন। এবং কেন্দ্র সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেন। কেন্দ্র সরকারের এই ভূমিকাকে তীব্র কটাক্ষ করে বলেন "গণতন্ত্র আজ কাঁদছে" পাশাপাশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উল্লেখ করে বলেন, "বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে" মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিতথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ অবশ্য প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন,"হাত যখন চেন্নায় পৌঁছেছে তখন দিল্লি এবং কলকাতার কালীঘাটেও পৌঁছাবে। সেই ভয়েই মুখ্যমন্ত্রী আগেভাগে একথা বলছেন।"
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এহেন আচরণের তীব্র সমালোচনা করে বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন, "অভিযোগের তদন্ত হোক কিন্তু কেন্দ্রীয় সংস্থার কে কাজে লাগিয়ে আইনকে আইনের পথে চলতে দিচ্ছে না বিজেপির সরকার।চিদাম্বরম আদালতের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের শুনানির দিন ছিল শুক্রবার।অন্তত সেই দিন পর্যন্ত অপেক্ষা করাই যেত। তা না করে দেশের প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর বাড়িতে নোটিশ আটকে, পাঁচিল টপকে ঢুকে যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা অত্যন্ত অবমাননাকর ও এরমধ্যে অশনিসংকেত আছে।"