ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয় ক্রিকেটারের বাড়ি - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয় ক্রিকেটারের বাড়ি

নিউজ নেটওয়ার্ক,নয়াদিল্লি: ভয়াবহ আগুন। পুড়ল বাড়ি। ভারতীয় ক্রিকেটারের। শুক্রবার রাত দুটো নাগাদ। ঘটনাস্থলে দমকল বাহিনী। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

 জানা গিয়েছে বাড়িতে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটার শ্রীসন্থের স্ত্রী ও সন্তান , সেই সময়েই ঘটে দুর্ঘটনা ৷ আগুন লেগে যায় কেরলের এদাপল্লীর বাড়িতে ৷ আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে বিধ্বংসী আগুনের জেরে একটি ঘর ভস্মীভূত হয়ে গেছে৷ 

Pages