বিবিপি নিউজ,বিষ্ণুপুর: কথায় আছে না কপালে ফের থাকলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তবে কোনোও বাঘের ভয় নয়। হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক-সহ ছয় যাত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই বাসটি কলকাতা থেকে বিষ্ণুপুর ফিরছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর এলাকায়। আহতরা সকলেই বিষ্ণুপুর থানার জয়রামপুরের বাসিন্দা।