বিবিপি নিউজ,কলকাতা: ফের মুখ থুবড়ে পড়ল মহানগরের গুরুত্বপূর্ণ বাসরুট। জানা গিয়েছে শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সঙ্গে বাস মালিকদের বিবাদের জেরে আচমকাই বন্ধ হয়ে গেল ৩৭এ বাস রুট।
এই বাসরুটটি নয়াবাদের ১বি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বাসটি হাওড়া স্টেশনে যায়। বুধবার বিকেলে বন্ধ হয়ে গিয়েছে এই রুটের বাস চলাচল। এর ফলে নয়াবাদ, মুকুন্দপুর, নিউ গড়িয়া, পঞ্চসায়র এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। সবচেয়ে সমস্যায় পড়েছেন নয়াবাদের বাসিন্দারা। কারণ নয়াবাদে এই একটি মাত্র বাস রুট রয়েছে। ওই রুটের প্রসিডেন্ট নারায়ণ দাস জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ নিয়ে মত পার্থক্যের জেরে বন্ধ রয়েছে বাস চলাচল। এই রুটে প্রায় ৩৬টির মতো বাস চলাচল করে থাকে।