বিবিপি নিউজ, কলকাতা: সঞ্জয় কাঞ্জিলালের মৃত্যুর পর মেট্রোর দরজা আটক নিয়ে শাস্তির কথা আগেই ঘোষণা করেছিল, এবার তা বাস্তবায়ন করল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর দরজা বন্ধে বাধা দিয়ে জরিমানার মুখে পড়লেন এক যাত্রী। ঘটনাটি বৃহস্পতিবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঘটে। জানা গিয়েছে মেট্রোর দরজা বন্ধ হওয়ার সময় তিনি জোর করে তা বাধা দেওয়ার চেষ্টা করেন। এই অভিযোগে ওই যাত্রীকে ১০০০ টাকা জরিমানা করেছে মেট্রো কর্তৃপক্ষ।