বিবিপি নিউজ,নিউ দিল্লি: তৃনমূল থেকে বিজেপিতে দলবদলের পর প্রথম গ্রেফতারির পরোয়ান জারি হয়েছে বিজেপি বেঙ্গল টাইগারের,তথা মুকুল রায়ের বিরুদ্ধে। তবে এই রায়ের বিরুদ্ধে ১০ দনের স্বস্তি মিলল দিল্লি হাইকোর্টের রায়ে।
বড়বাজার থানার একটি মামলায় ধারাবাহিক হাজিরা না দেওয়ায় আজ গত সোমবার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করে ব্যাঙ্কশাল কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে বিজেপি নেতার আইনজীবী দিল্লি হাইকোর্টে যায়। এরপর বিজেপি নেতার আবেদন বিবেচনা করে তাঁকে ১০ দিনের জন্যে গ্রেফতারে থেকে সুরক্ষা কবচ দিল দিল্লি হাইকোর্ট ।
এর ফলে কলকাতার ট্রায়াল কোর্টে আগাম জামিনের জন্যে আবেদন জানাতে পারবেন মুকুল রায়। তবে গ্রেফতারের ক্ষেত্রে সুরক্ষা কবচ দিলেও দিল্লি হাইকোর্টের বিচারপতি এ কে চাওলা মুকুল রায়কে ওই মামলার তদন্তে সহযোগিতা জন্যে এবং শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকার স্পষ্ট নির্দেশও দিয়েছেন। এই নির্দেশের পাশাপাশি মুকুল রায়ের আইনজীবীদের করা একটি আবেদন খারিজ করে দেয় আদালত। মুকুল রায়ের আইনজীবীরা কলকাতা পুলিশের দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করেন উচ্চ আদালতে। আইনজীবীদের সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের বিচারপতি সাফ জানান, এই মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্যে হাজিরা দিতে হবে মুকুল রায়কে।
বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news ও শেয়ারচ্যাটে bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.