বিবিপি নিউজ,নিউ দিল্লি: কমন অ্যাডমিশন টেস্ট (CAT 2019) -এর নোটিফিকেশন প্রকাশ করল ইন্ডিয়ান ইন্সটিটিউট ম্যানেজমেন্ট কোঝিকোড়। নোটিফিকেশনের যাবতীয় তথ্য জানা যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-তে। ক্যাট ২০১৯ (CAT 2019 Exam)-এ বসার আবেদন জানানো যাবে ৭ অগাস্ট, সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা। ২৪ নভেম্বর নেওয়া হবে পরীক্ষা।
পরীক্ষার্থীরা ২৩ অক্টোবর থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত অনলাইনে পাবেন অ্যাডমিট কার্ড। দেশের ১৫৬টি শহরে এই পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশিত হবে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে এই দিন বদলাতেও পারে।
পরীক্ষার জন্য জেনারেল আর ওবিসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের ১৯০০ টাকা জমা দিতে হবে। তপশিলী জাতি, উপজাতিদের জমা দিতে হবে ৯৫০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে এই রেজিস্টেশন ফি জমা দেওয়া যাবে।
