প্রাক্তন অর্থমন্ত্রীর শেষকৃত্যে গিয়ে চুরি গেল মন্ত্রীর ফোন,উদ্বিগ্ন প্রশাসন! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

প্রাক্তন অর্থমন্ত্রীর শেষকৃত্যে গিয়ে চুরি গেল মন্ত্রীর ফোন,উদ্বিগ্ন প্রশাসন!

বিবিপি নিউজ,নয়াদিল্লি: খোদ চোরের খপ্পরে মন্ত্রী। প্রাক্তন অর্থমন্ত্রীর অরুন জেটলির শেষকৃত্যে যোগ দিতে গিয়েই যত বিপত্তি। খোয়া গেল ১১ জনের ফোন। এদের মধ্যে রয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও৷

ঘটনাটি ঘটেছে দিল্লির নিগমঘাটে৷ সেখানে অরুণ জেটলির শেষকৃত্য অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়৷ প্রচণ্ড ভিড়ের মধ্যেই হাত সাফাই করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ ১১ জনের স্মার্টফোন। এরপরেই বেঁধেছে বিপত্তি।

 পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা ট্যুইট করে জানান, টুইটে তিজারাওয়ালা লিখেছেন, ‘‘ যখন আমরা অরুণ জেটলি শেষ শ্রদ্ধা জানাচ্ছি, যে ফোন থেকে এই ছবিটি তুলেছি, সেটাও আমায় শেষ বিদায় জানায়। শ্মশান ঘাটে ভিড়ের সুযোগ নিয়ে কেউ বা কারা ফোন চুরি করছে, এটা খুবই দুঃখজনক ঘটনা।’’ তবে তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকেই আবার সামাজিক মাধ্যমে মস্করা শুরু করেছেন যে দেশের মন্ত্রীর ফোন নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষে কি হবে।

Pages