নিজস্ব সংবাদদাতা,হুগলী: কলকাতার পর জেলার এক নামী বেসরকারি স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে। স্কুলের সামনে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, ভাঙচুর পুলিশের গাড়ি।
ঘটনাটি ঘটেছে হুগলীর শ্রীরামপুরের একটি বেসরকারি স্কুলে। জানা গিয়েছে কেজি ওয়ানের এক ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগ। ছাত্রীটির পরিবারের দাবি ওই বেসরকারি স্কুলের নিরাপত্তারক্ষী শিশুটির শ্লীলতাহানি করেছে। এরপর বিষয়টি নিয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে শুরু হয় বচসা। সেখান থেকেই গোলমালের সূত্রপাত। এরপর স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। অভিযোগ, পুলিস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পাশাপাশি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।