মহিলা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা,নিহত ৩ আহত ১ - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ মার্চ, ২০২০

মহিলা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা,নিহত ৩ আহত ১

বিবিপি নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মহারাষ্ট্রের মুম্বাইয়ের ভারলি এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন মহিলা চালক। গাড়ির গতিবেগ অনেক বেশি থাকায়, দ্রুতগতিতে এসে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। এরফলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত ওই মহিলা চালক ও এক আরোহীকে  হাসপাতালে নিয়ে যাওয়ার হলে, চিকিৎসকেরা ওই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মহিলা গাড়ির ওই চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Pages