রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সব খেলা, স্কুল-কলেজ নিয়ে চিন্তিত সরকার! - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ মার্চ, ২০২০

রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সব খেলা, স্কুল-কলেজ নিয়ে চিন্তিত সরকার!

বিবিপি নিউজ: বিসিসিআই আইপিএল ১৫ই এপ্রিল পর্যন্ত সাসপেন্ড করেছে করোনা ভাইরাসের জেরে। এরপরে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে কোনও খেলা নয়। শুক্রবার  নবান্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে বৈঠক করে এমনটাই সিদ্ধান্তই নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।

এদিন বৈঠকে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে বলেছে, কোনও ধরনের জমায়েত করা যাবে না। করোনা ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকতে হবে। তবে দর্শকশূন্য মাঠে খেলার মানেই হয় না। বাংলায় খেলা নিয়ে মানুষের আবেগ বেশি। তাছাড়া ক্রীড়া দপ্তর, পুলিশ সহ কয়েকশো মানুষের জমায়েত হবেই। এর জের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। তাই সাবধানতা অবলম্বন করার জন্য কিছুদিনের জন্য খেলা স্থগিত রাখলে কোনও অসুবিধা হবে না। ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ করা হোক। ৩০ মার্চ পরবর্তী বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Pages