বিবিপি নিউজ,কলকাতা: বেশ কয়েকদিন পর অবশেষে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। আগামী ৩ দিনের মধ্যেই আগের মতো টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। সরকার জানিয়েছে আগামী ৩ দিনের মধ্যেই ব্যাংক থেকে টাকা তোলা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার থেকে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে, তুলে নেওয়া হবে আগের নিষেধাজ্ঞা, এমন আশ্বাস দিয়েছেন সরকার।
খুব তাড়াতাড়ি ইয়েস ব্যাংক থেকে টাকা তোলার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান জানান, আগামী তিন দিনের মধ্যে টাকা তোলার উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে।
শুক্রবারই এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান,"ইয়েস ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার কিনে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । তিন বছর পর্যন্ত স্টেট ব্যাংক তার অংশীদারিত্ব ২৬ শতাংশর নীচে নামাতে পারবে না। এছাড়াও বেসরকারি লগ্নিকারীদের সঙ্গেও কথা চলছে"। এরপরেই ১ হাজার কোটি টাকা করে ইয়েস ব্যাংকে লগ্নির ঘোষণা করে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক ৬০০ কোটি, কোটাক মাহিন্দ্রা ৫০০ কোটি লগ্নির ঘোষণা করে।