বিবিপি নিউজ: করোনারি থাবায় একদিনের প্রাণহানিতে ফের রেকর্ড ভেঙেছে ইতালি। শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ কথা জানিয়েছেন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ২২ মার্চ ইতালিতেই একদিনে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃতের কথা জানানো হয়েছিল। এদিন স্পেনে ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।
ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। ইতালির পর প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানে ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।
শুক্রবার রাত পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজারেরও বেশি। মারা গেছেন ২৫ হাজার ৪২৩ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। ৯২ হাজার ৯৩২ জন নিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ইতালির মতো চীনেও আক্রান্তের সংখ্যা ৮৬ হাজারের বেশি। অন্তত ১৯২ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।