করোনা আতঙ্কে বাতিল হল RSS-এর সর্বভারতীয় সভা! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২০

করোনা আতঙ্কে বাতিল হল RSS-এর সর্বভারতীয় সভা!

বিবিপি নিউজ: একের পর এক ঘোষনার পর অবশেষে সর্বভারতীয় সভা বাতিল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। মারণ রোগের ভয়ে স্থগিত হয়ে গেল আরএসএস’র অখিল ভারতীয় (সর্বভারতীয়) প্রতিনিধি সভা।

গত ১৩ থেকে আজ ১৫ তারিখ পর্যন্ত বেঙ্গালুরুতে এই সভা হওয়ার কথা ছিল। সর্বভারতীয় স্তরের প্রত্যেকটি প্রদেশের সঙ্ঘের শীর্ষ নেতাদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়। এই বৈঠক থেকেই মূলত আরএসএস’র সমস্ত শাখা সংগঠনগুলিকে আগামীদিনের পথ চলার দিশা দেওয়া হয়। একইসঙ্গে জাতীয় স্তরে গেরুয়া শিবিরের সার্বিক নীতিগত একাধিক বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, প্রতি বছর মার্চেই সঙ্ঘের এই অখিল ভারতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। তবে চলতি বছর আপাতত মার্চ ৩১ পর্যন্ত এই সভা হওয়ার সম্ভাবনা নেই। জানা গিয়েছে, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ থেকেও আরএসএস’র শীর্ষ প্রতিনিধিরা বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন। কিন্তু করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশিকা অনুসারে জরুরি ভিত্তিতে সঙ্ঘের এই সভা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার সংগঠনের কার্যকরী মণ্ডলের বৈঠক পরই প্রতিনিধিরা নিজেদের রাজ্যে ফিরে যেতে শুরু করেছেন। 

Pages