করোনায় ঘরবন্দী মানুষ,সমুদ্র সৈকতে অবাধ বিচরণ কচ্ছপের! - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনায় ঘরবন্দী মানুষ,সমুদ্র সৈকতে অবাধ বিচরণ কচ্ছপের!

বিবিপি নিউজ: এক সময় মানুষ ঘুরে বেড়িয়েছেন সৈকতের আনাচে কানাচে। তার জেরে তাদের নাভিশ্বাস হয়ে উঠেছিল তা বর্তমানের ছবিই বলে দিচ্ছে। সৈকতে নেই মানুষের উত্পাত। গোটা সৈকত ধু ধু করছে। কোথাও কোনও মানুষের পায়ের ছাপও নেই। আর এই সুযোগে সমুদ্র সৈকত দখল করছে লাখ লাখ কচ্ছপ। তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। কেউ তাদের বাধা দেওয়ার নেই। তুলে নিয়ে যাওয়ার কেউ নেই। বিনা বাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা।

গোটা দেশে করোনা লকডাউন চলছে। ২১ দিন মানুষের বাড়ি থেকে বেরনো বন্ধ। আর তাই পোয়া বারো পশুপাখিদের। ওড়িষার রুশিকুল্যা সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছে লাখ লাখ কচ্ছপ। সমুদ্র থেকে উঠে এসে সারাদিন সৈকতেই থাকছে তারা। বিচ দখল করে থাকছে তারা। ডিম পাড়ছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সাত লাখ অলিভ রিডলেস কচ্ছপ নিয়মিত আসছে সৈকতে। ডিম পাড়ছে কচ্ছপরা।

Pages